শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি / ১২৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ

গাজীপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে চাপাইর ইউনিয়ন বিএনপির ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

চাপাইর ইউনিয়ন বিএনপির কর্মী সভার প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ।

কর্মী সভার প্রধান বক্তা  হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হযরত আলী মিলন, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল।

এসময় আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন, গাজীপুর জেলা শ্রমিকদলের যুগ্ন আহবায়ক কিরন মাহমুদ,  কালিয়াকৈর পৌর বিএনপির নির্বাহী সদস্য মোতাহার হোসেন সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর