বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

তারেক বিদেশে বসে ষড়যন্ত্র করছে-স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮০ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির শীর্ষ নেতা (তারেক রহমান) সাহস থাকলে দেশে এসে আইনের মুখোমুখি হন। মামলার লড়াই করার আহবানও জানান তিনি।

মঙ্গলবার দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বিকেলে তিব্বত কলোনি বাজার সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএম মান্নান কচি ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইংল্যান্ড বসে ষড়যন্ত্র না করে সাহস থাকলে দেশে আসুন। দেশে এসে মামলা ফেস করুন। এদেশের মানুষ দেখতে পারবে কী করেছিলেন আপনি।

বিরোধী দল অনেক কথা বলে জানিয়ে তিনি বলেন, বিরোধী দল তো নয়, যারা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করে। সেই দল আবার ভোট চায় নাকি, জনগণের কাছে ভোট চায় ভালো কথা। নির্বাচনে আসা নিয়ে ষড়যন্ত্র করছে দলটি।

প্রধানমন্ত্রী যানজট নিয়ে কাজ করবেন বলেছিলেন, তিনি মেট্রোরেল তৈরি করেছেন, হাতিরঝিল তৈরি করেছেন। ৯৯৯ আজকে সারা বাংলাদেশের জনপ্রিয় নাম্বার বলেও জানান মন্ত্রী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর