বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়- নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৪৬ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ

আশুলিয়া (ঢাকা) : পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৮টায় নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইমলাম এসময় বলেন, আমাদের এই ভূ-খন্ডের জনপদের মানুষের যে লড়াই ইতিহাস রয়েছে, ১৯৪৭ এর আজাদী লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সহ সকল লড়াইয়ের আকাঙ্খাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো এবং সে লক্ষেই এনসিপি কাজ করে যাচ্ছে।

তিনি এসময় বলেন, আমরা বলেছি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে স্বার্বভৌমত্ব আমাদের সেই সার্বভৌমত্ব বার বার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বার বার ভেঙে পড়েছে। আমারা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি এক দলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং এক দলীয় স্বৈরতন্ত্রের বীজ বপণ করা হয়েছিল। ফলে আমরা বলেছি একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণ পরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ডলি পাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এই মুহুর্তে তার প্রথম লক্ষ হচ্ছে সাংবিধানিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংবিধানিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যে ধড়নের শর্তাবলি পূরণ করতে হয় সে শর্তাবলি দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমে আগাবো।

নাহিদ ইসলাম বলেন, এ মাসের মধ্যেই আমরা আমাদের গঠনতন্ত্র প্রণয়নের কাজটি আমরা শুরু করবো। স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের পর রায়ের বাজারে যাবো। সেখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করবো। আমাদের যে ৭১ এর শহীদ ও জুলাইয়ের শহীদ তাদের প্রতি ধ্রদ্ধা নিবেদন করেই, তাদের আত্মত্যাগকে স্মরণ করেই আমরা আমাদের যাত্রা শুরু করেছি।

এর আগে, সকাল সাড়ে সাতটার দিকে দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলের নেতা-কর্মীরা। এরপর স্লোগান দিতে দিতে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সদস্যসচিব আখতার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

দলটির সদস্য সচিব আখতার হোসেন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘১৯৭১ সালে লাখ লাখ শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, যার মূলমন্ত্র ছিল সাম্য ও সামাজিক সুবিচারের বাংলাদেশ। গত ৫৪ বছরে তা অধরা থেকে গেছে। আমরা এনসিপির নেতা-কর্মীরা অঙ্গীকারবদ্ধ, সেই বাংলাদেশ নির্মাণে কাজ করে যাব।’

আখতার হোসেন বলেন, ‘সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে। তার মধ্যে অন্যতম, বাংলাদেশ পুরো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা। এমন অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি, নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। এর ভিত্তিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। একই সঙ্গে সে গণপরিষদ নির্বাচনে যাঁরা জয়ী হবেন, তাঁরা সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন, এমন প্রস্তাবনাও আমাদের আছে। অল্প সময়ের মধ্যে সারাদেশে জেলা ও উপজেলায় জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম বিস্তৃত করবে।

পরে গণমাধ্যমের সাথে কথা বলার শেষে তারা রাজধানীর রায়ের বাজারে ২৪ এর গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর উদ্দেশ্যে রওনা দেন। এসময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর