বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

আশুলিয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের আলোচনা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৭০ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ

আশুলিয়া (ঢাকা) : বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা কমিটির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেষ্টুরেন্টে এই আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আশুলিয়া থানা জামায়াতের আমির অধ্যক্ষ মো: বশির আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল হোসাইন মীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম ও অর্থনৈতিক বিষয়ক সেক্রেটারি মো: হাসান মাহমুদ মাষ্টার। এছাড়া সংগঠনটির সাভার ও আশুলিয়া অঞ্চলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর