ধামরাইয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে এনসিপিব র ঈদ সামগ্রী বিতরণ
ধামরাই : বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ধামরাইয়ে আহত ও শহীদ পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি।
রোববার (৩০ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন-মুখ্য সমন্বয়ক মেহেরাব সিফাত ও কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিকেলে ধামরাইয়ের বিভিন্ন এলাকার আহত ও শহীদ পরিবারকে এ ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধামরাই উপজেলার আহব্বায়ক উজ্জ্বল হোসেন এবং সদস্য সচিব আসাদুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।