বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সাভার ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৩১০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ

সাভার : ঢাকার সাভার ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের চাপাইন নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাভার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা দলীয় নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন সিকদারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো: মাহফুজ ইকবাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ।

এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: ইসমাইল হাবিব, মো: সানোয়ার হোসাইন, আলহাজ্ব মাদবর, সাভার বিশ্ব বিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আহম্মেদ ফয়সাল, ছাত্রদল নেতা রহমান হোসাইন রকি, মো: রাশেদুল ইসলাম ভুঁইয়া, মো: নাইম ও মো: শাকিল সহ আরও অনেকে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর