বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১০২ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ

সাভার : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নির্দেশনায় সাভার পৌর যুব দলের উদ্যোগে সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল ৪টার দিকে সাভার পৌর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত যুবদলের নেতারা পথচারী ও বিভিন্ন দোকানে গিয়ে  তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে সচেতন করেন। এছাড়াও তারা তারেক রহমানের ৩১ দফায় কি কি সুফল পাওয়া যাবে তা জনগণকে অবহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, শহিদুল ইসলাম, আব্বাসউদ্দিন পাপ্পু, মোস্তফা কামাল সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান টিটু, নজরুল ইসলাম টিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ্জাক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোসলিমুর রহমান চন্দন, মজিবুর রহমান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক ও  সাবেক ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগরসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর