আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়া থানাধীন ৪ টি ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭২টি মৌজার ভূমিগুলোর মালিকানা নিয়ে নানান জটিলতা রয়েছে। এই ভূমি সংক্রান্ত জটিলতা দুরীকরণে এবং হয়রানী বন্ধে আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোলা স্থানে গণশুনানী কার্যক্রম পরিচালনা করছেন।
বুধবার (০৭ মে) সকাল থেকেই আশুলিয়া রাজস্ব সার্কেল অফিসে এ গণশুনানি পরিচালনা করেন আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আক্তার।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিনিয়তই আশুলিয়া থানাধীন ৪ টি ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭২টি মৌজার ভূমিগুলোর মালিকানা নিয়ে নানান জটিলতায় মামলা হচ্ছে। পক্ষ-বিপক্ষ নিয়ে চলছে ধ্রুম্রজাল। একে অপরের জমি আত্নসাৎ করতে মরিয়া হয়ে উঠেছে পক্ষগুলো। কিছু অর্থপিপাষু বহিরাগতদের আকৃষ্ট ও নির্ভরে থাকা ভুমি মালিকরা জিম্মী রয়েছে। ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নামে অর্থ গ্রহণ করা হয়। এসকল জটিলতা দুরীকরণে এবং ভুমি সেবা গ্রহণকারীদের পুর্ণাঙ্গ সেবা দিতে আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিষ্ট্রেট খোলা স্থানে মিসকেস ও নামজারী মামলাগুলো গণশুনানীর কার্যক্রম পরিচালনা করছেন।
গণশুনানীতে উপস্থিত একজন গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই। কারণ এই প্রক্রিয়াটি অব্যাহত থাকলে সকলেই ন্যায় বিচার পাবে এবং সত্য ও মিথ্যা সকলের সামনে প্রকাশ পাবে।
আশুলিয়া রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আক্তার বলেন, ভূমি অফিসের সরাসরি তদারকি বাড়লে সেবার গুণগত মান উন্নয়নের পাশাপাশি জনআস্থাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এই প্রক্রিয়াটি সকলের সামনে উপস্থাপিত হলে সকলে দেখতে ও শুনতে পায় কিভাবে কার্যক্রম এগোচ্ছে এবং কোন প্রক্রিয়ায় সমাধান হয়। আমার লক্ষ্য দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করে জনগণকে তাদের প্রাপ্য সেবা দেওয়া।
এসময় উপস্থিত ছিলেন, কানুনগো মো: হাবিবুল্লাহ খানসহ অন্যান্য কর্মকর্তাগণ।