বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

অমর একুশে বই মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩০৮ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ
ছবি : সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গনে উদ্বোধনী বক্তব্য শেষে এই মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে বইমেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের মেলার আসর। এর মধ্যদিয়ে খুলল বাঙালির প্রাণের মেলার ফটক।

মেলার ৩৯তম আসরের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। এর আগে তিনি বাংলা একাডেমি পুরস্কার ২০২২ প্রদান করেন।

এবারের মেলায় ৬০১টি প্রতিষ্ঠানকে মোট ৯০১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। বাংলা একাডেমি মাঠে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ।

তাছাড়া এ বছর মোট ৩৮টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। গত বছর ৫৩৪টিছবি : সংগৃহীত প্রতিষ্ঠানকে ৭৭৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছিল। এছাড়া লিটল ম্যাগাজিন চত্বরে ১৫৩টি স্টল থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর