শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৫ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:২৩ অপরাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম ওরফে সজীব (৩৬)।

তিনি বলেন, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে খিলগাঁও এলাকা থেকে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শরিফুল ইসলাম ওরফে সজীবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ২০১৬ সালের একটি অস্ত্র মামলা রয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মামলা রুজু হওয়ার পর থেকেই আসামি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বর্তমান সংবাদ/আরআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর