বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

ডেস্ক রিপোর্ট / ১৭১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০১ পূর্বাহ্ণ

গাজীপুর : আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। আর এ বছরে দ্বিতীয় তম পর্বও শেষ হচ্ছে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাতে অংশ নিতে গতকাল রাত থেকেই ইজতেমা ময়দানে বাড়ছে ভিড়। মাঠে ঠাঁই না পেয়ে অনেকেই অবস্থান নিচ্ছেন আশেপাশের সড়কে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে দেখা যায় আখেরি মোনাজাতে অংশ নিতে বেড়েছে মুসল্লিদের চাপ। মাঠ পেরিয়ে সড়কেও যেন তিল ধরার স্থান নেই। ভিড়ের মধ্যে সঙ্গে আসা মানুষকে খুঁজে পেতেও বেগ পেতে হয় অনেককে। তবে এত ভিড়েও কারও অভিযোগ নেই, বরং আছে অসামান্য ধৈর্য্য আর প্রাপ্তির আনন্দ।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী সূত্রে জানা গেছে, হেদায়েতি বয়ানের পর ইজতেমার শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে ওই পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয় ৯ ফেব্রুয়ারি। যা শেষ হবে আজ। এই পর্বের নেতৃত্বে রয়েছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর