বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৩৫ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৪:১৯ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার বন্দরনগরীর জুবিলি রোডের ‘টাওয়ার ইন’ হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে বুধবার অপ্রত্যাশিত হারের পর রাতে আচমকা সংবাদ সম্মেলনের ঘোষণা দেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

এরই মধ্যে ওঠে গুঞ্জন: অধিনায়কত্ব ছাড়ছেন তামিম ইকবাল। সেই গুঞ্জনই সত্যি হলো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই বাঁ-হাতি ওপেনার।

এদিন ১৮ মিনিটের বক্তব্যের শুরুতেই তামিম বলেন, ‘বুধবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক খেলা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের ঘোষণা দিলাম। এই সিদ্ধান্তটি আমি হুট করে নেইনি। আমি গত কয়েক দিন থেকে এটা ভাবছিলাম। আমি আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেয়ার।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর