বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

আমরা অঙ্গীকারাবদ্ধ, কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:১১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। আমরা ৯৫ শতাংশ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ, কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ ক্রান্তিকাল পার করছে। দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছনে থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। নির্বাচনকে বানচাল করার চেষ্টা চলছে। সেটা যাতে না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। শেষ নির্বাচন মন্তব্য করে মহাসচিব বলেন, এটি আমার শেষ নির্বাচন।

আমাকে আপনারা সহযোগিতা করবেন। ছয় বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ, তার জন্য দোয়া করবেন।

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলানিউজ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর