বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

আশুলিয়ায় কারখানার ম্যানেজারকে কুপিয়ে হত্যা চেষ্টা ; প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৩৬ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
আশুলিয়ায় কারখানার ম্যানেজারকে কুপিয়ে হত্যা চেষ্টা ; প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় এলিয়েন এ্যাপারেলস লিমিটেড (আঞ্জুমান ডিজাইনস লিমিটেডের) ম্যানেজার তাউস খান জনিকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শ্রমিক ও কর্মচারীরা। এসময় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়। 

মঙ্গলবার (৭অক্টোবর) বেলা ৩টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কারখানাটির সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীবৃন্দ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ছাত্র-জনতার হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা আবু-সামা মৃধা এলিয়েন এ্যাপারেলন্স লিমিটেড কারখানায় খালী গায়ে অনধিকার প্রবেশ করে। এসময় এক নিরাপত্তাকর্মীতাকে এভাবে কারখানায় ঢুকতে তাকে বাঁধা দেন। পরে ক্ষিপ্ত হয়ে তার শ্যালক কথিত স্বেচ্ছাসেবক দল নেতা আমান শেখ ভুট্টোর নেতৃত্বে ওই  নিরাপত্তাকর্মীকে মারধর করা হয়। ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী। জিডি তুলে নিতে নানাভাবে হুমকি দিতে থাকে আবু সামা ও তার লোকজন। পরে এ ঘটনায় ওই কারখানার ম্যানেজার প্রতিবাদ করলে বাসায় ফেরার পথে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা চালানো হয়।

তারা আরো জানান, এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থলে থেকে সটকে পড়ে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহে আছে। পরে তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

পরে এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। অনতিবিলম্বে জড়িতদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর