বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

আশুলিয়ায় গাড়ির ধাক্কায় পথচারী নিহত

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৭ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় মহাসড়ক পাড় হওয়ার সময় আলম (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে চেসিসের চালক। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর এলাকার সোবান মোল্লার ছেলে এবং আহয় শাহজাহান আলী জয়পুরহাট সদর থানার শেখপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা মুখী লেনে দুজন চেসিসে চাপা পড়ে। পরে তাদের গণস্বাস্থ্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। আহত ব্যক্তি হাসপাতালেই চিকিৎসাধীন।

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বেপরোয়া গাড়ি চালানোর কারণে পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি আরো বলেন, চেসিস একটি গাড়ির গঠনের মূল অংশ। দেহের কঙ্কালের মত আসলে বিষয়টি। জব্দকৃত চেসিসটি হয়তো আমদানির পর পোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এর মালিকপক্ষ খুঁজে বের করতে কাজ চলছে। পলাতক চালককে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

 

টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর