শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় ঝুট গোডাউনে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক, সাভার / ১৩৯ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৮:১৯ পূর্বাহ্ণ

ঢাকার আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকায় মিলটন হোসেনের মালিকানাধীন ঝুটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকার ওই ঝুটের গোডাউনে আগুন দেখে ফায়ারসার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাদের প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় দেড় ঘন্টা সময় লাগে।

সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ঝুটের গোডাউনটি টিনশেডের ছিল। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। গোডাউন মালিক জানিয়েছেন গোডাউনটি তালাবদ্ধ অবস্থায় ছিল। যার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর