বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

আশুলিয়ায় বিষাক্ত বর্জ্য পানি নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বর্তমান সংবাদ ডেস্ক : / ৪৭৬ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ২:৪৯ অপরাহ্ণ

 

সাভার প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকটি কল কারখানার কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত বর্জ্য পানিতে প্লাবিত নিশ্চিন্তপুর পশ্চিমপাড়ার কয়েক হাজার মানুষের দূর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধনসহ প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভুক্তভোগীরা জানান, তাদের ব্যবহৃত একমাত্র সরু ড্রেনটিতে বুড়ির পাড়া এলাকার ঢাকা থাই নামের একটি এ্যালুমিনিয়াম তৈরির কারখানা সহ আশপাশের কয়েকটি কারখানার বর্জ্য পানি সরাসরি ছেড়ে দেওয়ায় বেশ কয়েক বছর ধরেই দূর্ভোগে পরেছেন তারা।

তারা জানান, বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন প্রতিকার না পেয়ে মানববন্ধন সহ নানা রকম কর্মসূচি পালন করছেন তারা। দ্রুত এর প্রতিকার না পেলে ড্রেনের মুখে বাঁধ নির্মাণ করা হবে বলে জানান বক্তারা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর