সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

আশুলিয়ায় শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান ; ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৪৪ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ

আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল আশুলিয়ায় ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামের একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এসময় প্রতিষ্ঠানটিকে অসঙ্গতির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন বলেন, কারখানাটিতে অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে এবং অসঙ্গতিগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সংশোধনের জন্য সময় চেয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অসঙ্গতিগুলো সংশোধন না করলে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসব অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর