বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ইসরায়েল অংশ নেয়ায় কপ-২৮ ত্যাগ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ১৪৫ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৮) ইসরায়েলের প্রতিনিধির উপস্থিতি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদে ইরানের প্রতিনিধিদল অনুষ্ঠানস্থল ত্যাগ করেছে।

জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল শুক্রবার দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়। দুবাই ছাড়ার আগে মেহরাবিয়ান বলেন, জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে ভুয়া ইহুদিবাদী সরকারের রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট উপস্থিতি এ সম্মেলনের উদ্দেশ্যের বিপরীত। সূত্র: টাইমস্ অব ইসরায়েল

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর