বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ঈদের দিনে ময়মনসিংহে সড়কে ঝড়ল ২ প্রাণ

ময়মনসিংহ থেকে সংবাদদাতা / ১৩৪ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ

ময়মনসিংহ : শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়কের তারাকান্দায় সিএনজি ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলিয়া ভান্ডারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা থানার রুবেল (২০) ও রিতি (৮)। তারা সিএনজির যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে সিএনজি নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রুবেল মারা যান। গুরুতর আহত অবস্থায় রিতিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর