বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

উপকূলে ৪লাখ কৃষকের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে অর্ধশতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২২ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ

 

মোঃ রাশেদ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার সুন্দরবন এলাকায় নদীসহ প্রান্তিক উপকূলের চাষীদের জন্য সরকারের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে অর্ধশতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার দুইদিন ব্যাপী বিনা সাতক্ষীরা উপ কেন্দ্রর প্রশিক্ষণ মিলনায়তনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাদের দুইদিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন, উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ তৌহিদীন ভূইয়া। প্রশিক্ষণ প্রদান করেন বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানসহ জেলা বিভিন্ন প্রশিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেন, নব উদ্ভাবিত লবনাক্ত সহনশীল ফসল ও প্রযুক্তি একই সাথে উচ্চমূল্যের ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে বিষদ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এই প্রশিক্ষণে। সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জিকেবিএসপিএডিপি’র অধীনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যা জেলার চার লক্ষাধিক কৃষককে উপযুক্ত চাষী হিসেবে প্রস্তত করবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর