সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

এসকে ন্যাশনাল মডেল স্কুলের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৬৪৬ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ
এসকে ন্যাশনাল মডেল স্কুলের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আশুলিয়া : জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঢাকার আশুলিয়ায় রণস্থল এসকে ন্যাশনাল মডেল স্কুল আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার উত্তর রণস্থল বটতলা এসকে ন্যাশনাল মডেল স্কুল কম্পাউন্ডে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসকে ন্যাশনাল মডেল স্কুলের সভাপতি মো: হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক মো: শরীফ কবীরের সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল হাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো: মজিবর রহমান, মোকলেছুর রহমান, বাদশা মিয়া প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মো: উসমান, আরিফ হোসেন, মোশারফ, হাবিবুর রহমান, মনির হোসেন, রিপন হোসেন, আমির হোসেন এবং অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকে ন্যাশনাল মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: মেহেদী হাসান।

অনুষ্ঠান শেষে বিজয়ীদে মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে যাদু শিল্পী বিপ্লবের মজার মজার যাদুও প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।

উল্লেখ্য, প্রতি বছর এসকে ন্যাশনাল মডেল স্কুলের উদ্যোগে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধূলাসহ নানা সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর