বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ওমানে নোয়াখালীর প্রবাসী তরুণের আত্মহত্যা

গিয়াস উদ্দিন রিপন, নোয়াখালী / ২৪৬ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ১:২৩ পূর্বাহ্ণ

নোয়াখালী : ওমানের মাস্কাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) নামের এক প্রবাসী তরুণ আত্মহত্যা করেছে।

নিহত শাকিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।

শনিবার (২০ জানুয়ারি) ভোর রাতের দিকে ওমানের মাস্টাট শহরে এ ঘটনা ঘটে।

নিহতের ভগ্নিপতি আবু ছায়েদ ওরফে সালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে শাকিল ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে ইলেকট্রিক, পাইপ ফিটারের কাজ করত। এরমধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা পড়ে যায়। কিছু দিন ধরে বিষয়টি নিয়ে তার মধ্যে হতাশা কাজ করত। কিন্ত বিষয়টি বুঝতে দেয়নি। শনিবার ভোর রাতের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানীর ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।

নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর