বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৩২ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ
ক্সবাজারে আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজার : কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে হোটেল জোনের কলাতলী এলাকার সী আলিফ হোটেল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজনের নাম সুমা দে (৩৫)। তবে মেয়ের নাম জানা যায়নি। মেয়ের বয়স আনুমানিক ১ থেকে দেড় বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

সী আলিফ হোটেলের জেনারেল ম্যানেজার ইসমাইল জানান, গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন দুলাল বিশ্বাস ও সুমা দে। তারা ঠিকানা উল্লেখ করেছিলেন চট্টগ্রামের বাঁশখালী এলাকার।

হোটেল কর্মচারী শাখাওয়াত জানান, সকাল সাড়ে ১১ টা পর্যন্ত কোন সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় ওই রুমে গিয়ে কয়েকবার ডাকেন তিনি। কিন্তু ভেতর থেকে সাড়া পাওয়া না যাওয়া পরে ম্যানেজারের নির্দেশে মাস্টার কি (অতিরিক্ত চাবি) দিয়ে তালা খুলে দেখেন নারী ও শিশুর মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেয় তারা।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুলাল বিশ্বাস ও সুমা দে স্বামী স্ত্রী পরিচয়ে তিন সন্তান নিয়ে সী আলিফের ৪১১ নাম্বার কক্ষে উঠেছিলেন। হোটেল কক্ষ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও স্বামী এবং বাকি দুই সন্তান লাপাত্তা।

কেনো, কি কারণে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখার জন্য সিআইডিসহ পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছেৃ বলে জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর