বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

কলারোয়ায় চলন্ত খোয়া ভাঙা মেশিন উল্টে চালকের মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৪০ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ণ
ছবি : কলারোয়ায় চলন্ত খোয়া ভাঙা মেশিন উল্টে চালকের মৃত্যু।

 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরা-যশোর সড়কে চলন্ত খোয়া ভাঙা মেশিন থেকে পড়ে শাবুর আলী নামের এক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলার খাদ্য গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসও হুমায়ুন কবির জানান, দূর্ঘটনার শিকার হওয়া যুবক যশোর জেলার শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের দাউদখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ এর ছেলে শাবুর আলী। তিনি খোয়া ভাঙ্গার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খোঁয়াভাঙ্গা মেশিন নিয়ে যাওয়ার সময় কলারোয়ার খাদ্য গোডাউন মোড়ে আসলে রাস্তার অপর পাশ থেকে একটি বাচ্চা পার হচ্ছিল। এসময় তাকে বাঁচাতে গিয়ে খোঁয়াভাঙ্গা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তিনি মেশিনের নিচে পড়ে। এতে মেশিনটি তার মাথার উপর পড়লে মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে খোয়াভাঙ্গা মেশিনের চালক নিয়ন্ত্রন হারিয়ে নিচে পড়ে যায় এবং গাড়িটি তার মাথার উপর পড়ছে মাথা থেতলে তার মৃত্যু হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর