বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

কালিয়াকৈরে ঈদ সামগ্রী বিতরণ

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৩ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫:০৬ অপরাহ্ণ

 

কালিয়াকৈর প্রতিনিধি : “ঈদ আনুক সম্প্রীতি,আনন্দের বার্তা” এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে “আকবর আলী ফাউন্ডেশন” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত চতুর্থ শ্রেণীর প্রায় একশত কর্মচারীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে,ভেদাভেদ ভুলে আমরাই পারি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়তে। অত্যন্ত ক্ষুদ্র পরিসরে আমি এটি শুরু করেছি, আমার বিশ্বাস আমাদের এ প্রতিষ্ঠানকে দেখে একটা সময় অন্যরা ও অনুপ্রানিত হবে।

আমরা সবাই মিলে তৈরী করব বিভেদ হীন একটা সমাজ।পরবর্তীতে তিনি নিজ হাতে সকলের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।উক্ত অনুষ্ঠানে আরও অনেক গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন ।

বর্তমান সংবাদ/এএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর