বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

কাশিমপুরে মসজিদের সংস্কার কাজের আশ্বাস হাজী মোশাররফ হোসেন মৃধার

বর্তমান সংবাদ ডেস্ক : / ৪১৫ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ

 

কাজী শহীদুল্লাহ্ তনয় : গাজীপুরের কাশিমপুরে ১ নং ওয়ার্ড পলাশ হাউজিং এলাকায় একটি অবহেলিত মসজিদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ি হাজী মোশাররফ হোসেন মৃধা।

শুক্রবার (১২ মে) স্থানীয় নূরানী কাশেমি জামে মসজিদ ও মাদ্রাসায় জুম্মা নামাজ আদায় শেষে মুসুল্লিদের উদ্দেশ্য তিনি একথা বলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়,মসজিদের কাজ অসম্পূর্ণ, তাই মুসুল্লিগন রাস্তায় টিনসেড দিয়ে অস্থায়ী ভাবে নামাজ আদায় করছেন।

স্থানীয়রা বলেন,দির্ঘদিন যাবত মসজিদ টি অবহেলিত ভাবে পরে আছে,আমরা সাধারণ মুসুল্লিরা রাস্তায় টিনসেড দিয়ে কোনোভাবে নামাজ আদায় করছি।

হাজী মোশাররফ মৃধা বলেন, শুনে আশছি মসজিদ টি অনেকদিন যাবত অবহেলিত হয়ে পরে আছে,তাই মুসুল্লিদের সাথে আজ নামাজ আাদায় করলাম এবং সবাইকে আশ্বাস দিয়েছি অবহেলিত মসজিদের সংস্করণ কাজে হাত দিবো। এ ছাড়া তিনি মুসুল্লিদের কাছে ১ নং ওয়াড কাউন্সিল প্রার্থী ঘুড়ি প্রতীকে মো রহিম খানের জন্য ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি শাহাদাত হোসেন, সোরহাব মৃধা, মো শাহ আলম খান সহ মুসুল্লিগন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর