বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

গাংনীতে ছেলের হাতে বাবা খুন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৬২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ

গাংনী থেকে সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে প্রকাশ্যে-দিবালােকে ছেলের হাতে আফেল উদ্দীন (৬৪) নামের এক কৃষক খুন হয়েছেন।

নিহত আফেল হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার মৃত ইয়াদ আলী মন্ডলের ছেলে। এদিকে ঘটনার পর হত্যাকারী সুজন আলী (৩৫) পলাতক রয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে হত্যার শিকার হয়েছেন আফেল উদ্দীন।

স্থানীয়রা জানান, সকালে আফেল উদ্দীনের সাথে তার ছােট ছেলে সুজন আলী গরু বিক্রির টাকা নিয়ে বাক বিতন্ডা হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে ছেলে সুজন তার বাবা টাকা দিতে না চাইলে,ক্ষিপ্ত হয়ে হাসুয়া (দেশীয় অস্ত্র) দিয়ে মাথার পিছন দিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিউএ যায়।

সুজনের ভাই ফিরোজ জানান, দীর্ঘদিন ধরে তার ভাই সুজন মানসিক রুগি ছিলো। তাকে পাবনা মানষিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মাঝে মাঝে সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃ রাজ্জাক জানান, ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করব ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পলাতক সুজনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর