বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত -২ 

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর / ২৩৫ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ণ

মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাইয়ের হাতে বোন এবং ভাবি নিহত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১১ টার সময় গাংনী  উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সানঘাট গ্রামের জাহিদ হাসান এর স্ত্রী জাকিয়া আক্তার ( ৪৫ ) ও চুয়াডাঙ্গা বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোসনা খাতুন (৫৫)। নিহত জাকিয়া আক্তার ঘাতকের ভাইয়ের স্ত্রী ও নিহত জোসনা খাতুন ঘাতকের বড় বোন ।

এই ঘটনায় আহত হন নিহত জাকিয়া আক্তারের স্বামী জাহিদ হাসান ও অন্য বোন শামীমা আক্তার।আহতদের মেহেরপুর ২৫০ শয্যা  হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পিতার সম্পদ নিয়ে ভাই বোনের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে।আজ সকালের নিহত জোছনা  ও অপর বোন শামীমা আক্তার পিতার ১ একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে আসেন। সকালে বাড়িতে মীমাংসার জন্য সকলে বসেন। মীমাংসার এক পর্যায়ে বোন ও ছোট ভাই জাহিদ ও তার স্ত্রী জাকিয়া আক্তার পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় মহিবুল ইসলাম ওহিদ ধারালো রামদা দিয়ে একের পর এক কোপাতে থাকেন। এবং ঘটনাস্থলে মারা যান বোন জোসনা আক্তার ভাইয়ের স্ত্রী জাকিয়া আক্তার।

ঘাতক মহিবুল ইসলাম ওয়াহিদ সান ঘাট পল্লী সংস্থা উন্নয়ন এর সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে,গাংনী থানার ওসি তাজুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনার ২ ঘন্টার মাথায় ঘাতক  মুহিবুল ইসলাম ওয়াহিদ কে আটক করেছে পুলিশ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর