শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

গাজীপুর পল্লী বিদ্যুতের সাব স্টেশনে আগুন

মোবারক হোসেন, গাজীপুর / ১৪৪ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ

গাজীপুর : গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ী জোনাল অফিসের সাব স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম কামাল হোসেন জানান, কোনাবাড়ী জোনাল অফিসের সাব স্টেশনে বিকট শব্দ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ফায়ারসার্ভিসের খবর দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, অতিরিক্ত তাপের কারণে এ অগ্নিকােেন্ডর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পাওয়ার ট্রান্সফরমার পুড়ে গেছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ বলা যাবে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে পাওয়ার ট্রান্সফরমারসহ বিভিন্ন তার পুড়ে গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর