বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

গাজীপুর প্রেসক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৩ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৫:০৩ অপরাহ্ণ

 

মোবারক হোসেন, গাজীপুর : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে, ৮ আগস্ট মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সভাপতি দৈনিক গণমুখ পত্রিকা সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকসেদুল আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার, যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, কোষাধক্ষ্য সাদেক আলী, প্রচার প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, নির্বাহী সদস্য আবিদ হোসেন বুলবুল, সাংবাদিক হাবিবুর রহমান, কাজী মোঃ মকবুল হোসেন, মোঃ রেজাউল করিম ও মানিক সরকার প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মাসুদুল হক বলেন, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে সারাজীবন রাজনীতিতে অনুপ্রেরণা দেন। বঙ্গমাতা ওই সময়ের সরকারের ভয়ে ভীত ছিলেন না। রাজনৈতিক কঠিন সময়ে বঙ্গবন্ধুকে সাহস জুগিয়েছেন তিনি।

অনুষ্ঠানে এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য সাইদুর রহমান সাইদ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর