বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

গাজীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেট্রো সদর থানা সম্মেলন অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৫০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১১:২৭ অপরাহ্ণ
গাজীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেট্রো সদর থানা সম্মেলন অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সদর থানা কমিটির সম্মেলন গতকাল শুক্রবার জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের মেট্রো সদর শাখার সভাপাতি এস এম ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

এছাড়াও অুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফাইজ উদ্দীন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গাজীপুর মহানগর সভাপতি অধ্যাপক মাও. হাবিবুর রহমান মিয়াজী, সংগঠনের মহানগরের উপদেষ্টা আলহাজ্ব মুফতি আব্দুল মান্নান, মহানগর সেক্রেটারী মুফতি হুসাইন আহমদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গাজীপুর মহানগর শাখার সহ সভাপতি মুফতি হুসাইন আহমদ শামীম, ছদর, দ্বীনি সংগঠন সদর মেট্রো থানা কাজী আব্দুল বারেক, মাওলানা মাঈনুদ্দিন আজাদী, বীর মুক্তিযুদ্ধা আব্দুল মোত্তালিব খান প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন বিগত বছরের কমিটি বিলুপ্ত করে ২০২৩-২৪ মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন এবং নবগঠিত কমিটির নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।

কমিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর সদর মেট্রো থানার সভাপাতি হিসেবে এস এম ওয়াহিদুল ইসলাম, সেক্রেটারী মাওলানা ফখরুল ইসলাম নির্বাচিত হন। তাছাড়া যুব আন্দোলন সদর মেট্রো থানা কমিটির সভাপতি হিসেবে আবু জাফর, সহ-সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর হোসেন নির্বাচিত হন।

এসময় বক্তাগণ আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে বিজয়ী করার জন্য দলের সকল নেতা কর্মীদের একযোগে কাজ করে যাওয়ার আহবান জানান। পরে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইসহ সকল নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর