বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৫০ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ
ছবিঃ প্রতিকী

 

মোবারক হোসেন, গাজীপুর ছবি: গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবতীর মত্যু হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকাল ৮টায় তার মরদেহ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।

স্থানীয়রা জানান, ঢাকা-রাজশাহী রেললাইনের ভুরুলিয়া তিতাস গ্যাস অফিসের পূর্বপাশে ট্রেনে কাটা পড়ে এক যুবতীর মৃত্যু হয়। পরে জয়দেবপুর রেলওযে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজাউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কমর্গে পাঠানো হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর। ধারণা করা হচ্ছে রেললাইন অতিক্রম করার সময় কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর