শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

গাজীপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ২:১০ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন এলাকা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ সবুজ ওরফে বকুল ওরফে দাদা ভাই(৫৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

গ্রেফতার সবুজ ঝিনাইদহের শৈলকোপা থানাধীন লঘুনাথপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে গুরুর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে পাবনা জেলার বেড়া থানায় ২০০৯ সালের একটি হত্যা মামলা রুজু করা হয়। উক্ত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১২ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর