বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাঁপায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি / ১৫৪ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৩ অপরাহ্ণ

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাঁপায় মাছেম মোল্লা (৭৫)নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

সদর উপজেলার গোপিনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম জানান, সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ মাছেম মোল্লা।

এসময় একটি ইট বোঝাই ট্রলি তাকে চাঁপা দিলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর