বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

চিনির দাম কমল তিন টাকা

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৪৯ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫:০২ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : প্যাকেটজাত ও খোলা চিনির নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে প্রতি কেজি চিনি কেনা যাবে আগের দামের চেয়ে ৩ টাকা কমে। আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়- নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতি কেজি ১০৪ টাকায়, যা আগে ছিল ১০৭ টাকা। আর প্যাকেট চিনি এক কেজির দাম পড়বে ১০৯ টাকা, যা আগে ১১২ টাকা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর