বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছেন

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৮৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৯ অপরাহ্ণ
ছবি : ফাইল

গাজীপুর : বিএনপির পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা জনগণকে পাহারা দেই, আমরা জনগণের পাহারাদার।’

শনিবার গাজীপুরে ইন্টারন্যাশনাল চেইন রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আছি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায়। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের করণীয় দায়িত্ব। জনগণের জানমাল আমাদের রক্ষা করতে হবে।’

‘আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। বিএনপি আন্দোলনের কথা বলে আতংক ছড়ায়। তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই।’

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর