শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন বছরের শেষে বা জানুয়ারিতে: সংসদে প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৩ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩, ৯:৩২ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : বছরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনার মধ্যে বিষয়টি জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে এটাই শেষ বাজেট; তবে একেবারে শেষ বাজেট কিনা, সেই সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে।’এ সময় মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাকুরিজীবীদের ৫ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে একটি বাজেট দেয়াই বড় ব্যাপার। সংকটের মধ্যেও শক্ত হাতে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা হয়েছে।’

একাদশ সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেই হিসাবে ২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর