বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধের জলাশয় থেকে শিশুর মরদেহ উদ্ধার

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩০৪ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ১১:৫৭ অপরাহ্ণ

কাজী শহীদুল্লাহ তনয়, সাভার : সাভারের জাতীয় স্মৃতিসৌধের হেলিপ্যাডের পাশের একটি জলাশয় থেকে আলাউদ্দিন (৭) নামের এক পথ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় আসাদুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

শনিবার বিকেলে স্মৃতিসৌধের হেলিপ্যাডের পাশের জলাশয় থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়।

নিহত আলাউদ্দিন স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিক্ষা করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বাবার নাম আব্দুল আজিজ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা আসাদুল ইসলাম সাভারের জামসিং এলাকার আজিজুলে ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জাতীয় স্মৃতিসৌধের ভেতরের হেলিপ্যাডের পাশের লেকের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: জান্নাতুল বাকী বলেন, সন্ধ্যা ৬টার দিকে ওই শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এবং শিশুটির শরীরে ও থুতনিতে আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান এই চিকিৎসক।

আশুলিয়া থানার এসআই সুব্রত রায় জানান, গোসল করতে নেমে শিশুটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আসাদুল ইসলাম নামের এক কিশোরকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই এসআই।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর