বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৯৭ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৪:৪০ অপরাহ্ণ
ছবি : প্রতীকি

 

জামালপুর : জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্বাস আলী (৪০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর সর্দার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্বাস আলী ওই গ্রামের মরহুম মানিকজল বেপারির ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরে চার্জ দেয়া ইজিবাইকের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো: মাজেদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই আব্বাস আলীর মৃত্যু হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর