টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৭ জন নিহত
টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ ফুয়াদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাকের ওপর যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল ট্রাকটি।
এসময় ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন এবং এ দূর্ঘটনায় আহত হয় অন্তত আরো ১০জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।