বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ডিএমপি কমিশনার গোলাম ফারুককে অবসর দিয়ে প্রজ্ঞাপন

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৫ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে ৩০ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ১ অক্টোবর হতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো।এতে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

গত বছরের ২৯ অক্টোবর ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খন্দকার গোলাম ফারুক।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর