শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

তাপজনিত অসুস্থতার বিষয়ে জাতীয় নির্দেশিকা চালু হচ্ছে ৫ মে

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪, ৬:০০ অপরাহ্ণ

ঢাকা : অন্তঃসত্ত্বা নারীসহ শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে রোববার এ সম্পর্কিত একটি জাতীয় নির্দেশিকা চালু করা হবে।

ইউনিসেফের সহায়তায় বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) জাতীয় গাইডলাইন চালু করবে।

স্বাস্থ্য ও অন্যান্য খাতের বিশেষজ্ঞদের সহযোগিতায় তৈরি জাতীয় নির্দেশিকায় তাপ সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি কার্যকরভাবে মোকাবিলায় করতে বিস্তৃত নির্দেশনা থাকবে। এই গাইড লাইনের উন্নয়ন এবং হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সেবা কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইউনিসেফ।

শনিবার ইউনিসেফ জানায়, সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি অর্জন এবং নাগরিকদের বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও তাদের গর্ভের সন্তানের কল্যাণ নিশ্চিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ মাইলফলক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

এছাড়া তাপজনিত অসুস্থতা বিষয়ক জাতীয় নির্দেশিকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এমা ব্রিগহাম এবং অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর