বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

তালায় মৎস্য খাতের বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩২৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার তালা উপজেলার উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে সংগঠনের (প্রধান কার্যালয়) হলরুমে আজ বেলা ১১ টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাদিউজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, এস ই পি প্রজেক্টের ব্যবস্থাপক শাহনেওয়াজ কবীর, মেরিন ফিসারিজ অফিসার সুবির দত্ত, তালা ডেইরী ফার্মের ম্যানেজার গিয়াসউদ্দীন, কৃষিবিদ নয়ন হোসেন, উন্নয়ন প্রচেষ্টার শাখা ব্যবস্থাপক সহ ১২জন চাষী, ফিডম্যান, পাইকার ডিলার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মৎস্যবীদ এস এম নেওয়াজ শরীফ সুমন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর