বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

তুমি তো বলতে পারতে

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩১৭ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ
ছবি : প্রতিকী

তুমি তো বলতে পারতে

মিঠু ঘোষ

তুমি তো বলতে পারতে আমায়,
এক ঝলক রোদে তুমি হাসতে জানো।

এক আকাশ মেঘের আড়ালে তুমি আমায় খুঁজতে জানো,

শ্রাবণের বাড়ি ধারায় তুমি আমায় নিয়ে ভিজতে জানো।

তুমিও কবিতার বইতে আমার কথাগুলি লিখতে জানো,

আমায় তো তুমি বলতে পারতে —
তুমিও সরোবরের পাড়ে আমায় নিয়ে হাঁটতে জানো।

তুমি তো আমায় বলতে পারতে —
পাখির কলরবের মাঝে তুমি আমার কথা শুনতে পাও,

অরণ্যের মাঝে পথ চলতে চলতে আমার গান শুনতে চাও।

আমায় তুমি বলতে পারতে —-
তুমিও ঠিকানা বিহীন পথে আমায় নিয়ে হেঁটে যেতে চাও,

সব বাঁধা তুচ্ছ করে তুমি আমায় কিছু বলতে পারো—-

তুমি তো বলতে পারতে আমায়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর