বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

তোমায় ভুলে যাইনি

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৮২ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১০:১২ অপরাহ্ণ
ছবি: গীতিকবি শানু মল্লিক।।

তোমায় ভুলে যাইনি

শানু মল্লিক

 

তোমার থেকে দূরে

হয়তো অনেক টা দূরে আছি আমি।

কিন্তু তোমায়,
তোমায় ভুলে যাই নি।

যতদিন বেঁচে আছি

হয়তো,
হয়তো কখনো এক মুহূর্তের জন্যও ভুলতে পারবো না আমি তোমায়।

তুমি যে আমার সবটা জুড়ে রয়ে গেছো।
সেই টা বুঝতে আমার আর বাকি নেই এক চিলতেও।
আমার হাসি
আমার কান্না
আমার দুঃখ
আমার যন্ত্রনা
সবটাতেই রয়ে গেছো তুমি।

একাকার হয়ে মিশে থাকো সব কিছুতেই।
কিন্তু আফসোস তো এখানেই,, আজোও তোমার বিশ্বাস আমি অর্জন করতে পারলাম না।
বুঝাতে পারলাম না আমার মাঝে তোমার ঠিক অবস্থান কোথায়?

আমার কতোটা জুড়ে তুমি রয়ে গেছো, তা আজোও,
আজোও বুঝাতে পারিনি তোমায়।

হয়তো আর কখনো পারবোও না।

তোমার আমার দূরত্ব বাড়ছে দিনের পর দিন, বাড়ছে না হয় বারুক সমুদ্র সমান,,তবুও তোমায় ভুলতে পারবো না আমি। কারণ কেউ না জানুক আমি যে তোমায় ভীষণ রকম ভালো বাসি গো।

কোলাহল কলরবের এই শহরে,
তোমার উপস্থিতি আমার সবটা জুড়ে।
সব খানেতেই আমি তোমার উপস্থিতি অনুভব করতে পারি। তোমার গায়ের গন্ধটা যেন পাই আমি!!
এই গন্ধটা যে আমার অতি আপন, অধিক পরিচিত।

তোমাকে এতোটা নির্লোভ, নিঃস্বার্থ ভাবে ভালোবেসেও কেন যে তোমার সাথে আমার সমীকরণে মিলে না,, বুঝতে পারিনা,,
অনেক ভাবে মানিয়ে নিয়ে চেষ্টা করি
ফলাফল মেলাতে,, কিন্তু পারিনা,,,

কেন পারিনা?????
কোথাও না কোথাও গড়মিল ঠিক থেকেই যায়।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর