বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ত্রাণ প্রতিমন্ত্রীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী সাইফুল

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৪৭৪ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৮:৫৯ পূর্বাহ্ণ
মুহাম্মদ সাইফুল ইসলাম

সাভার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে নৌকার মনোনিত প্রার্থী ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমানকে হারিয়ে বিপুল ভোটে জয় লাভ করেছে সদ্য পদত্যাগ করা স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম। একই সাথে সাইফুল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সাভার উপজেলা অডিটিয়াম কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস ওয়াহিদ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। অন্যদিকে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।

দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৪৬৮ এবং নারী ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন।

এবারের নির্বাচনে ২৯২টি কেন্দ্রে ২ লাখ ২২ হাজার ৬৫০ জন ভোটার ভোট অধিকার প্রয়োগ করেছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর