বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

থানচিতে র‍্যাবের অভিযানে জঙ্গিসহ গ্রেফতার- ২০

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৯ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৪ অপরাহ্ণ

বান্দরবান : বান্দরবানের থানচিতে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আরও ১২ সদস্য ও পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এনিয়ে দুই দিনে গ্রেফতার করা হয় ২০ জনকে।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও সাত লাখ টাকা।

এর আগে, মঙ্গলবার র‍্যাব জানায়, বান্দরবানের বিভিন্ন দুর্গম অঞ্চলে প্রশিক্ষণরত জঙ্গিদের আটকে অভিযান চালানো হয়। এসময় একটি পাহাড় থেকে জঙ্গি সংগঠন এবং স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশন্যাল ফ্রন্ট-এর সদস্যরা র‍্যাবের ওপর গুলি চালায়। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্যকে আটক করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর