বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

দেবহাটায় মৎস্য শিকারীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা / ৩১৭ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ

সাতক্ষীরার দেবহাটার একটি খালের পাশ থেকে মনিরুই ইসলাম (৫২) নামের এক মৎস্য শিকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেবহাটার ভাতশালা-কোমরপুর সুইস গেট সংলগ্ন খালপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনিরুল ইসলাম দেবহাটার কুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মৃত আলাউদ্দীনের ছেলে।

পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা জানান, ভাতশালা-কোমরপুর স্লুইসগেট সংলগ্ন খালে মনিরুল ইসলাম প্রতিদিন মাছ ধরতে আসে। প্রতিদিনের মতো বুধবার মাছ ধরতে এসে আর বাড়িতে ফিরেনি। ভোরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

তিনি জানান, যেখানে দেহটি পড়ে আছে তার পাশে খালে মাছ ধরা বঁড়শি পাতা এবং মাছের পাত্রটি রয়েছে। ধারণা করা হচ্ছে বাথরুম শেষে খাল থেকে পানি ব্যবহার করে ওঠার সময় রাস্তার পাশে অসুস্থ হয়ে পড়ে মারা যেতে পারেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর