বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

দৈনিক পশ্চিমাঞ্চলের প্রতিষ্ঠা দিবস পালিত

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর / ৩৩৩ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ

মেহেরপুর : জমকালো আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত মা, মাটি ও মানুষের মুখপত্র দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর), বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা শহরের লোহাপট্টির রাবিয়া ম্যানশনে এ প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

দৈনিক পশ্চিমাঞ্চল পরিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপুল আশরাফ,পশ্চিমাঞ্চলের নির্বাহী সম্পাদক রুবাইত বিন আজাদ সুস্থির, সাহিত্য সম্পাদক এম এম আলাউদ্দীন ও আদালত প্রতিনিধি ফজলে রাব্বি সাগর।

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক পশ্চিমাঞ্চলের আলমডাঙ্গা ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস, দামুরহুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলন, দর্শনা সহকারী ব্যুরো প্রধান চঞ্চল মেহমুদ ও মেহেরপুর জেলা প্রতিনিধি মাজিদ আল মামুন।

এসময় অন্যান্যের মধ্যে চীফ ডেস্ক ইনচার্জ এ এইচ কামরুল, ডেপুটি ডেস্ক ইনচার্জ সাব্বির হোসেন পল্টন, চীফ রিপোর্টার আহসান আলম, স্টাফ রিপোর্টার সংরক্ষিত আয়ওলনা আইরিন, স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার সাকিল উদ্দীন, স্টাফ রিপোর্টার ফাহিম উদ্দীন মতিন, জীবননগর ব্যুরো প্রধান কাজী শামসুর রহমান চঞ্চল, দর্শনা ব্যুরো জাহিদুল ইসলাম, আলমডাঙ্গা সহকারী ব্যুরো গোলাম সরওয়ার, সরোজগঞ্জ প্রতিনিধি রানা আহম্মেদ, বারাদী প্রতিনিধি কামাল হোসেন খান, হরিণাকুন্ডু প্রতিনিধি সাইদুর রহমান, হাউলী প্রতিনিধি আনারুল ইসলাম, নাটুদহ প্রতিনিধি রবিউল ইসলাম বাবু, কার্পাসডাঙ্গা প্রতিনিধি মেহেদী হাসান মিলন, আলমডাঙ্গা পৌর প্রতিনিধি শাহরিয়ার শরীফ, খাসকররা ও আইলহাস ইউনিয়ন প্রতিনিধি আব্দুল হান্নান, উথলী প্রতিনিধি হাসান নিলয়, হাটবোয়ালিয়া প্রতিনিধি নাসির উদ্দীন, জুরানপুর প্রতিনিধি শাকিল উদ্দীন, ম্যানেজার অমিত কুমার দে ও আশরাফুল ইসলামসহ সারাদেশে কর্মরত দৈনিক পশ্চিমাঞ্চলের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে পরিচিতি পর্ব, আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ, আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে কেক কাটা, দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।

সমাপনী বক্তব্যে দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আজাদ মালিতা পত্রিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে তাগিদ দেন। পশ্চিমাঞ্চলকে এগিয়ে নিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরিশেষে দৈনিক পশ্চিমাঞ্চল ও উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর